কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই...
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
ছবি সংগৃহীত
হাজার হাজার সুধী শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও আত্মীয় স্বজন সহ বৃহত্তর জৈন্তিয়ার অগনিত মানুষ কে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সিলেট বারের বিজ্ঞ আইনজীবী বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট আব্দুল আহাদ (৫৬)।
বুধবার (১ এপ্রিল) রাত ১০ টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার বাদ জোহর সারীঘাট দক্ষিণপাড় ঈদগাহ মাঠে জানাযার নামায শেষে জন্মমাটি রনিফৌদ গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয় উত্তর সিলেটের এই কিংবদন্তিকে।
জানাযায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহ উদ্দিন, সিলেট বারের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হক, সিলেট জেলা বারের সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সেক্রেটারী জুবায়ের বখত জুবের, সাবেক সভাপতি একে এম সামিউল ইসলাম, এডিশনাল পিপি লুৎফুল কিবরিয়া শামীম ও এডভোকেট মুজাম্মিল আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট প্রেসক্লাব'র সিনিয়র সহ সভাপতি এমএ হান্নান, সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সামছুজ্জামান জামান, বিশিষ্ট শিল্পপতি মাওলানা এমএ কাদির খাঁন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম, খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা আমীর মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী ও তোফায়েল চৌধুরী প্রমুখ। উল্লেখ্য যে এডভোকেট আব্দুল আহাদের কিছুদিন পূর্বে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। গত মঙ্গলবার স্ট্রোক করলে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর অর্ন্তভুক্ত কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন করা...
নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়ার কারণ হিসেবে কোচিং সেন্টারে পাঠদানের বিষয়টি সামনে...
সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (২২...
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...