নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে আদালতের...
দুর্ঘটনার শিকার জ্বালানি তেলবাহী ট্রেনটি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর থেকে উদ্ধারকাজ শেষে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে আপাতত ঝুঁকি থাকায় ট্রেনগুলোকে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত রেললাইন ও সেতুর পূর্ণাঙ্গ সংস্কারকাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক গতিতে ফিরবে।
এর আগে, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন মনতলা স্টেশন অতিক্রম করার পর ৬টি কন্টেইনার লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এনে বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করা হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় লাইনচ্যুত বগিগুলো সরিয়ে লাইন আংশিক সচল করা সম্ভব হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে আদালতের...
হবিগঞ্জের লাখাই উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা...
হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১৬ মাস কারাবন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রদীপ কুমার পাল নামে এক ভারতীয়...
হবিগঞ্জ সদরে বাজারে আধিপত্য বিস্তার ও আড্ডাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর...