নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে আদালতের...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আকলিমা বেগম হত্যা মামলার প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোবাবর (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ভানুগাছ সড়ক এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কামরুজ্জামান চৌধুরী (৪৫)-কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, নিহত আকলিমা বেগম বানিয়াচং উপজেলার দক্ষিণ নোয়াগাঁও এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এরই জেরে গত ২৫ মার্চ সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আকলিমা বেগমের পরিবারের ওপর হামলা চালায়।
হামলার সময় দুর্বৃত্তরা আকলিমা বেগমের আত্মীয়ের একটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে প্রধান আসামি কামরুজ্জামান চৌধুরী আকলিমা বেগমের ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-৯ জানায়, ঘটনার পরপরই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি কামরুজ্জামান চৌধুরী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসএ/সিলেট
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে আদালতের...
হবিগঞ্জের লাখাই উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা...
হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১৬ মাস কারাবন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রদীপ কুমার পাল নামে এক ভারতীয়...
হবিগঞ্জ সদরে বাজারে আধিপত্য বিস্তার ও আড্ডাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর...