কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই...
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
ছবি সংগৃহীত
প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, ভোটের উৎসবকে পরিপূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নিরপেক্ষ থেকে নিরলস কাজ করতে হবে। শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ভোট উৎসবকে সফল করতে হবে।
তিনি শনিবার আঞ্চলিক তথ্য অফিস সিলেট আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন৷
প্রধান তথ্য অফিসার আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিগত ১৫- ১৬ বছরে দেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন ও উৎসবমুখর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। ফলে ভোটের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ হ্রাস পেয়েছে।
এই বাস্তবতা থেকে উত্তরণ ঘটাতে হলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে একটি সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি জনগণের প্রত্যাশা, মতামত ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার প্রতিফলন। একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এ জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব পরিহার করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান তথ্য কর্মকর্তা জানান, ভোট উৎসবকে পরিপূর্ণতা দিতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে তথ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
অভ্যন্তরীণ প্রশিক্ষণে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. ইয়াকুব আলী ও উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সেশন পরিচালনা করেন। এসময় তারা সরকারি আচরণবিধি মেনে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা- কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।
এসময় আঞ্চলিক তথ্য অফিস সিলেটের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর অর্ন্তভুক্ত কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন করা...
নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়ার কারণ হিসেবে কোচিং সেন্টারে পাঠদানের বিষয়টি সামনে...
সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (২২...
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...