বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ...
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত...
ছবি সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আপনারা ইতোমধ্যে জেনেছেন, দেশনায়ক তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত অধ্যায়ের যবনিকাপাত ঘটতে যাচ্ছে।
দেশবাসী তারেক রহমানের ফেরার পথ চেয়ে ব্যাকুল হয়ে আছেন। আগামীর রাষ্ট্রনায়ককে বরণ করতে দেশের মানুষ অধীর আগ্রহে প্রস্তুত।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমরান আহমদ আরও বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাথার ছায়া। এ ছায়া সরে গেলে আমরা অসহায় হয়ে পড়বো। আল্লাহ তাঁকে সুস্থতার মাধ্যমে দীর্ঘ হায়াত দান করুন।
দুআ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন ও মাস্টার জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফারুক উদ্দিন, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক খন্দকার মাহতাব ও সাংগঠনিক সম্পাদক এহইয়া আহমেদ দুলাল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছায়িদ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি কামরুল হাসান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুহেদ আহমদ প্রমুখ।
এসএ/সিলেট