মৌলভীবাজারে ১৮ বছর পর সিএনজি...
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিকশাচালক মোছব্বির মিয়া হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু ও ১১শত ৪০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি।
সোমবার (১ ডিসেম্বর) ও মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার দত্তগ্রাম সীমান্তে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দত্তগ্রাম বিওপি কর্তৃক দুটি পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
তিনি আরও জানান, গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত থেকে ৫ হাজার ১৫২ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ২ হাজার ৯৯০ প্যাকেট সিগারেট, তিন বোতল ভারতীয় মদ, তিনটি গরু, ৩৭১ কেজি ভারতীয় চা পাতা, ২৭৩ কেজি পেঁয়াজ এবং ৫৫.৯৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৩১০ টাকা। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএ/সিলেট
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিকশাচালক মোছব্বির মিয়া হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে...
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুহিন আহমদ নামে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার...