বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে...
ছবি সংগৃহিত
নগরীর নবাবরোডে এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আটককৃত হিসাম আহমদকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে হিসামকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
পুলিশ জানায়, সিলেট নগরীর নবাবরোডে এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আটক হিসাম আহমদকে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় এবং পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন জানায়। পরবর্তীতে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করে হিসামকে জেলহাজতে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলী খান। তিনি বলেন, ‘আমরা বুধবার সকালে হিসামকে আদালতে প্রেরণ করেছি এবং ৫ দিনের রিমান্ড আবেদন করেছি।
আদালত রিমান্ড এখনও মঞ্জুর করেননি। পরবর্তীতে আদালতে তাকে জেলহাজতে প্রেরণ করেছে।
এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবরোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দিনদুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার থামিয়ে এক শিশুকে অপহরণের চেষ্টা করছে দুই যুবক। যদিও স্থানীয়দের বাধায় অপহরণকারীরা ব্যর্থ হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরের লালদিঘির পাড় এলাকা থেকে ওই যুবককে আটক করে লামাবাজার ফাঁড়ি পুলিশ।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে লালাদিঘীর পাড়ের মাহমুদ ভিলা–এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করে। আটক হিসাম আহমদ লালাদিঘীর এলাকার আলিম মিয়ার ছেলে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে...
সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত...
সিলেটের সোনালী ব্যাংক পিএলসি-এর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের তদন্তের তথ্য প্রকাশ করেছে ব্যাংক...
নগরীর বন্দরবাজারে অটোরিকশা থেকে ভুলবশত ফেলে যাওয়া ব্যাগ ও এর ভেতরে থাকা মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা...
সিলেটে একটি কাভার্ড ভ্যান থেকে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের দুই আরোহীকে গ্রেপ্তার...