কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই...
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
ছবি সংগৃহিত
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, নতুন বাংলাদেশের অন্যতম কারিগর যুব সমাজকে রক্ষার জন্য মাদকের আগ্রাসন রুখে দিতে হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয় আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন৷
বিভাগীয় কমিশনার বলেন, দিন দিন মাদকসেবীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে স্কুল- কলেজের শিক্ষার্থীরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের এ আগ্রাসন থেকে রক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপশি মাদকবিরোধী আন্দোলন বেগবান করতে হবে।
তিনি বলেন, চোরাচালান একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। দেশের অর্থনীতির স্বার্থে চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। জাল নোটের প্রচলন বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, জাল নোট চেনার উপায় সাধারণ জনগণকে জানানোর জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে হবে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানাসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর অর্ন্তভুক্ত কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন করা...
নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়ার কারণ হিসেবে কোচিং সেন্টারে পাঠদানের বিষয়টি সামনে...
সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (২২...
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...