৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও...
যথাযথ মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর বিএনপি।কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর...
ছবি সংগৃহিত
বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরের টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য, যশোরের উন্নয়নের কারিগর প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। বিএনপি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল। সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কোন ভেসে আসা দল না।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম খুন হত্যাকান্ডের স্বীকার হয়েছেন। বিএনপি ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমরা যদি রাজপথে নামি তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য বিএনপির মহাসচিব বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশকে সকল সংকট থেকে মুক্তির ব্যবস্থা করুন।
এসএ/সিলেট
যথাযথ মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর বিএনপি।কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর...
সিলেটে এক দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (২ নভেম্বর) তিনি সিলেটে আসার কথা...
মহানগরীর আম্বরখানা ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের মাঝে দ্রব্যমূল্যের বর্তমান এবং পূর্বের বাজার মূল্যের তুলনামূলক...
যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী...