প্রাথমিকেই শিক্ষার্থী ঝরে পড়ার কারণ...
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
ছবি সংগৃহিত
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের স্থগিতাদেশ খারিজ করে নিয়েছেন উচ্চ আদালত।
সিলেট চেম্বারের সভাপতি প্রার্থী ফালাহউদ্দিন আলী আহমদের রিট আবেদনের প্রেক্ষিতে আদতালত বুধবার সকালে স্থগিতাদের খারিজ করে আদেশ দেন।
এ তথ্য জানিয়ে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলল সভাপতি প্রার্থী ফালাহউদ্দিন আলী আহমদ বলেন, হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন। এতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।
তিনি বলেন, এখন নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলে পূর্ব নির্ধারিত ১ নভেম্বরেই নির্বাচন করা সম্ভব। বিষয়টি এখন জেলা প্রশাসকের উপর নির্ভর করছে।
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন গত ২৬ অক্টোবর স্থগিত করা হয়। ভোটের ৫ দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।
একটি সূত্র জানায়, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলুর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি ৩ পাতার একটি আবেদন জমা দিয়েছিলেন তিনি। যার প্রেক্ষিতে মন্ত্রণালয় নির্বাচন স্থগিতের করে।
এদিকে নির্বাচন স্থগিত করা হলে, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সোমবার (২৭ অক্টোবর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল ও স্মারকলিপি প্রদান করে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানায়।
নেতৃবৃন্দ তখন জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে করা অভিযোগ প্রত্যাহার করা হলে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়।
নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএ/সিলেট
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
নগরীতে ব্যবসায়ীদের সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মো. শহীদুল ইসলাম (নামে এক ব্যক্তির...
দক্ষিণ সুরমায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা...
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...