সিলেটি গীত গ্রন্থ 'নওশার বাড়ির...
ঘাস প্রকাশনী থেকে প্রকাশিত লেখক ও কলামিষ্ট হান্নান মুক্তার এর আমার সিলেটি গীত গ্রন্থ " নওশার বাড়ির বেওসা" এর এ মোড়ক উন্মোচন করা হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল)...
ছবি সংগৃহীত
শুরুটা ২০০৯ থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, নিউজ, প্রোগ্রাম উপস্থাপনার সঙ্গে রিয়েল এস্টেট ব্যবসা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা রেজওয়ানা এলভিস মিডিয়া জগতে পার করেছেন দীর্ঘ ১৫ বছর। তার এই সুদীর্ঘ কাজের স্বীকৃতি হিসেবে আরেকটি অর্জন যুক্ত হলো ঝুলিতে।
বাংলাদেশের মিডিয়া জগতে পরিচিত নাম রেজওয়ানা এলভিস। যুক্তরাষ্ট্রে তিনি জিতে নিলেন ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩, আয়োজনে শো টাইম মিউজিক। যুক্তরাষ্ট্রে বসবাসরত ২০ জনের বেশি শিল্পী, সাংবাদিক, মিউজিশিয়ান, ব্যবসায়ী, অ্যাক্টিভিস্ট, ডাক্তার, আইনজীবীসহ বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। নিউইয়র্কের কুইন্স প্যালেসে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেজওয়ানা একুশে টেলিভিশনে দীর্ঘ পাঁচ বছর কাজ করার পর বাংলা ভিশনে ২০১৩ সাল থেকে সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কর্মরত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাওয়া এই অ্যাওয়ার্ড সম্পর্কে তিনি বলেন, ‘কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করে যাওয়ার ফল এটি।’
তিনি এর আগে বাংলাদেশসহ ইতালি-আমেরিকাতেও অ্যাওয়ার্ড গ্রহণ করেন। চলতি বছরে বিনোদন মাল্টিমিডিয়া সার্ভিসেস ইউএসএ থেকে সমাজে তার অবদানের জন্য অ্যাওয়ার্ড গ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশেও বেশ কয়েকটি অ্যাওয়ার্ড নিজের ঘরে তোলেন। ২০২২ সালে ইতালিতে সম্মানিত হন রেজওয়ানা।
শো টাইম মিউজিকের এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, শো টাইমের কর্ণধার আলমগীর খান আলম, অ্যাটর্নি মইন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে প্রবাসে বসবাসরত প্রবাসীদের এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। এ সময় নায়িকা মৌসুমিকেও স্বারক প্রদান করে সম্মানিত করা হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ছিল চ্যানেল আই সেরা কণ্ঠ কৃষ্ণা তিথী, ক্লোজআপ ওয়ান তারকা শশী এবং বিন্দু কনার পরিবেশনা।
এসএ/সিলেট
ঘাস প্রকাশনী থেকে প্রকাশিত লেখক ও কলামিষ্ট হান্নান মুক্তার এর আমার সিলেটি গীত গ্রন্থ " নওশার বাড়ির বেওসা" এর এ মোড়ক উন্মোচন করা হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল)...
দিনব্যাপী ছিলটি সাহিত্য ও সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 'হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ' আয়োজিত ‘ছিলটি লোক উৎসব-২০২৬’। ছিলটের...
ছিলটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে...
সিলেট সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বুধবার (৪ মার্চ)...
কবি ও ছড়াকার হান্নান মুক্তা’র ‘তেপান্তরের দেশ-বিদেশে’ গ্রন্থ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...