সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও...
সিলেটে হামের উপসর্গ নিয়ে সাজু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি...
ছবি সংগৃহীত
সিলেটে দুই দিনে পৃথক অভিযানে ভারতীয় পশু, পণ্য ও পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রবি ও সোমবার সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে জিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।
সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাটের সিংগারখঅল এলাকায় অভিযান চালিয়ে ১৮০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে বিজিবি। জব্দকৃত সিগারেটের মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর উপজেলার জমদুয়ার এলাকায় অভিযান চালিয়ে ১টি পিকআপ ও ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত পশু ও পিকআপের মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
রবিবার বেলা দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার কামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা আটক করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা। বিজিবি জানিয়েছে জব্দকৃত পশু, পণ্য ও গাড়ির মূল্য ৩৭ লাখ ১৭ হাজার ৫২৫ টাকা।
এসএ/সিলেট