কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
কানাইঘাটে স্বামীর হাতে নির্মম ভাবে নিহত হয়েছেন ৩ সন্তানের জননী ফারহানা বেগম (২৮) নামের এক গৃহবধূ। এ হত্যাকান্ডটি ঘটেছে গত সোমবার গভীর রাতে কানাইঘাট উপজেলার...
ছবি সংগৃহীত
সিলেট জেলা ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোররাত রাত ১ টায় সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল শাহ্পরান (র.) থানাধীন পীরের বাজার এলাকার অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতান ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর পুত্র জিহাদ উদ্দিন ওরফে জাহেদ আহমদ এবং সিলেট জেলার মোগলাবাজার থানার ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর এলাকার আব্দুল করিম এর পুত্র আব্দুর রহিম ওরফে তিতন।
গ্রেফতারকৃতদের মধ্যে জাহেদ আহমদ এর বিরুদ্ধে এসএমপি ও সিলেট জেলা পুলিশের আওতাধীন থানাসমূহে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি অভিযোগে ১৬টি মামলা পাওয়া যায়। তার নামে আদালতের তিনটি গ্রেফতারি ওয়ারেন্টও রয়েছে।
এছাড়া ডাকাত আব্দুর রহিম তিতনের বিরুদ্ধেও সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরির অভিযোগে ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট