অসহনীয় গরমে পুড়ছে সিলেট

post-title

ফাইল ছবি

টানা কয়েকদিনের বৃষ্টির পর বুধবার (১৫ জুলাই) সিলেটে ছিল তীব্র রোদের দাপট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরজুড়ে ভ্যাপসা গরম বিরাজ করছিল। এতে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।

মঙ্গল ও বুধবার টানা দুইদিন এ অঞ্চলের সর্বোচ্চ তাপমত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টা কেমন যাবে তাও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় পাঠানো আবহাওযার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়। তারা জানায়, বুধবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা হ্রাস পেয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ১২ দশমিক ৮ মিলিমিটার। বৃষ্টি কমার কারণে গরমও অস্বাভাবিক হারে বাড়ছে।

এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার ভারী বৃষ্টিপাতের কথাও বলা হযেছে।

দিন ও রাতের তাপমাত্র প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এসএ/সিলেট