মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি :...
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসীতে রবিবার...
ছবি সংগৃহীত
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সিলেটেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ‘সাধারণ শিক্ষার্থী অধিকার’ ব্যানারে শহিদ মিনারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে নগরে বিক্ষোভ মিছিল করেন।
এসময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা ও শিক্ষার্থীদের নিয়ে অযাচিত মন্তব্যের অভিযোগ এনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। অবস্থান কর্মসূচি ও মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কয়েকদিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের সঙ্গে অবিচার। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও দাবি করেন, দুর্যোগের প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। যারা সোমবারের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে করা অযাচিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।
এদিকে, কর্মসূচির কারণে চৌহাট্টা থেকে জিন্দাবাজারমুখী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌহাট্টা এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বেলা সোয়া তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে জিন্দাবাজারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন।
উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সিলেটের পাশাপাশি রাজধানী ঢাকাসহ বরিশাল, ময়মনসিংহসহ দেশের অন্তত ১১ জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
তাদের অভিন্ন দাবি, দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত, অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষার্থীদের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসীতে রবিবার...
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের টানা মাদক বিরোধী অভিযানে এবার ইয়াবা ট্যাবলেট ও মদ বিক্রির নগদ ৩লক্ষ ১০ হাজার ৫’শ টাকা ও ৩০ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের...
মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি নিকুঞ্জ ভিলায় নির্মমভাবে তিন খুনের ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলেছে পুলিশ। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য...