শ্রীমঙ্গলে চায়ের গুণগত মান...
চায়ের গুণগত মান উন্নয়ন, আধুনিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে দক্ষতা বাড়াতে শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগরে বন্যাকবলিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সেখানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় বন্যাকবলিত ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
শুধু খাদ্য সহায়তাই নয়, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জেলা পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্প থেকে বন্যাদুর্গতদের বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন "যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের একটি অন্যতম মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই মানবিক ও চিকিৎসা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এসএ/সিলেট
চায়ের গুণগত মান উন্নয়ন, আধুনিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে দক্ষতা বাড়াতে শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু...
মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের অদূরের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে...
চলতি বছরই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গলে কয়েকটি...
মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে জেলা সদর...
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) তাদের...