সুনামগঞ্জে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী...
সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...
জাউয়া বাজারের খারাই এলাকায় স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার; ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজন মহাসড়কের বাম পাশের ডোবায় মরদেহটি দেখতে পেয়ে জয়কলস হাইওয়ে থানা ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
সংবাদ পেয়ে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এবং জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. মিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ১৪ জুলাই দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ তিনজনকে আটক করেছে...
তাহিরপুর সংবাদদাতা: : বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলার পক্ষ থেকে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। উপজেলার ১নং শ্রীপুর উত্তর...
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত সহযোগিতায় সব প্রতিকূলতাকে জয় করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে...
মোঃ তাজিদুল ইসলাম: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের প্রভাবে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। নদীর পানি ক্রমাগত...