সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর নেতৃবৃন্দ।

বুধবার (১৫ জুলাই)  দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুুইটি প্রমুখ।

সাক্ষাতকালে জিডিএফ’র এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীণ ডিসএব্যান্ড ফাউন্ডশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা, সিলেটের সর্বজন পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম রজব আলী খান নজীবের হাতে গড়া প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজে নিয়োজিত প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

জেলা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ধৈর্যসহকারে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নের কার্যক্রম বিষয়গুলো শুনেন এবং সরকারি ভাবে অতীতের ন্যায় আগামীতে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসএ/সিলেট