মৌলভীবাজারে সড়ক অবরোধ করে...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার।...
ছবি সংগৃহীত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার।
বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আকস্মিক কর্মসূচির কারণে জেলাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ যাত্রী ও পথচারী।
বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত অবস্থান নেয়। পরবর্তীতে আন্দোলনকারীরা শহরের ব্যস্ততম চৌমুহনা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে শহরের মূল সংযোগ সড়কগুলো সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার ওপর শিক্ষার্থীদের প্রতি এমন অসম্মানজনক ও উপহাসমূলক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
এছাড়া একই দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকেও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এসে সড়ক অবরোধ করে বসে। এর ফলে মৌলভীবাজার-সিলেট এবং শ্রীমঙ্গল-ঢাকা আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
এসএ/সিলেট
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার।...
মৌলভীবাজারের রাজনগরে বন্যাকবলিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার একামধু বেড়িবাঁধ...
মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলছে দৃষ্টি প্রতিবন্ধিতার করুণ ইতিহাস। একই বাড়ির দুটি পরিবারে বর্তমানে ১১ জন সদস্য...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদসহ অমিত সতনামী নামে এক মাদক কারবারিকে স্থানীয় গ্রামবাসী ও পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।...