অস্ট্রেলিয়া প্রবাসী বিশিস্ট সমাজসেবক সামসু হালিম আর নেই

post-title

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়া প্রবাসী বিশিস্ট সমাজসেবক সামসু হালিম আর নেই। তিনি ১৭ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজেউন। 

প্রয়াত সামসু হালিম ছিলেন একজন সম্মানিত নেতা ও নিবেদিতপ্রাণ জনসেবক। বাংলাদেশে বসবাসকালে তিনি ইস্পাহানি ও জেমস ফিনলেতে জেনারেল ম্যানেজার হিসেবে একটি গৌরবময় কর্মজীবন গড়ে তুলেছিলেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় অভিবাসনের পর তিনি অস্ট্রেলিয়ান ফেডারেল সরকারের অধীনে ২০ বছরেরও বেশি সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর বন্ধু-বান্ধব এবং যাঁরা তাঁকে চিনতেন, তাঁদের সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাঁর প্রতি রহমত বর্ষণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।

এসএ/সিলেট