চা শিল্পের আধুনিকায়ন ও...
দেশের চা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আওয়াল মিয়ার বাড়ির পুকুরে মাছ ধরার সময় হঠাৎ মাছের জালে একটি সাপ আটকা পড়ে। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করা হয়।
পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি অজগর। এ সময় বাড়ির লোকজন জানান, বেশ কয়েকদিন ধরে তাদের বাসা থেকে কবুতর ও হাঁসসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করেছিলেন, বনবিড়াল কিংবা শিয়াল প্রাণীগুলো নিয়ে যাচ্ছে। তবে অজগরটি উদ্ধারের পর তারা বুঝতে পারেন, সাপটিই এসব প্রাণী খেয়ে ফেলেছিল।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কাকিয়াবাজার এলাকার তপু দেবনাথের বাড়ির সামনের একটি ফসলি জমিতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি অজগর দেখতে পান। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে তাঁরা গিয়ে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। পরে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপগুলো বনে অবমুক্ত করা হয়েছে।
এসএ/সিলেট
দেশের চা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান...
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ! হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা...
দুই দিনের সরকারি সফরে মৌলভীবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সফরসূচি...
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।...