গোলাপগঞ্জে অপরাধ দমনে পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

গোলাপগঞ্জ সংবাদদাতা::  গোলাপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ চেকপোস্ট ও মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়।  মোবিলাইজেশন ড্রিল চলাকালে পুলিশের বিভিন্ন টিম কৌশলগত অবস্থান গ্রহণ করে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়।

পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এর নেতৃত্ব দেন। এসময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আরিফুল ইসলাম বলেন, জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হচ্ছে।

এসএ/সিলেট