শ্রীমঙ্গলে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় সর্বোচ্চ...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৬ ডিগ্রি সেলসিয়াসে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার ভোররাত সোয়া ৪টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে ভোর ৪টা ২০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ঘণ্টায় প্রায় ২০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭ কিলোমিটার) বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. রকিবুল হাসান জানান, এ বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমেছে এবং গরম কমায় জনজীবনে স্বস্তি ফিরেছে।
অন্যদিকে, বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায়, মৌসুমের শুরুর দিকে এ বৃষ্টিপাত চা শিল্পের জন্য আশীর্বাদস্বরূপ। এতে চা উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এসএ/সিলেট