কুলাউড়ায় ২ কোটি টাকার খাল...
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...
ছবি সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর সেতু দিয়ে যান চলাচল তিনদিন বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) থেকে তিনদিনের জন্য বন্ধ থাকবে এ সেতু। সেতু বন্ধ থাকাকালীন বিকল্প পথে যান চলাচলের জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে। রাত ১১টা থেকে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিতভাবে যান চলাচল করবে। মেরামত কাজ শেষে রোববার সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালীন বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। মহাসড়কে চলাচলকারী শায়েস্তাগঞ্জ–শেরপুর–সিলেট রুটের যানবাহনের জন্য শায়েস্তাগঞ্জ–মিরপুর (বাহুবল)–শ্রীমঙ্গল–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া শেরপুর (মৌলভীবাজার)–সিলেট রুটের যানবাহনের জন্য মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক এবং ঢাকা–সিলেট–সুনামগঞ্জ রুটের যানবাহনের জন্য নবীগঞ্জের সৈয়দপুর বাজার–রানীগঞ্জ–জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...
শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বিষধর কোবরা সাপ উদ্ধার করে বনপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপিকে সংবর্ধনা ও পবিত্র কোরআন শরিফ হিফজ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের...