শাবিপ্রবির আবাসিক হল থেকে...
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার...
ছবি সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে এই অর্থবছরেই প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের কথাও জানান তিনি।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
একই সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ আগামী ১৮০ দিন, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার ইতোমধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো– আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখননের কার্যক্রম, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার/প্যাগোডা ও গির্জা/চার্চে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও উৎসব ভাতা, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ ইত্যাদি।
এসএ/সিলেট
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার...
প্রমোশন ও আপগ্রেডেশন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের...
চা শ্রমিক, খাসিয়া ও গারো জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে প্রচলিত নানা অদ্ভুত কুসংস্কার ও চরম স্বাস্থ্য ঝুঁকির চিত্র উঠে এসেছে শাহজালাল...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন 'স্পোর্টস সাস্ট'র ২১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আইন, ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...