সিলেটে এসএসসি পরীক্ষার প্রথম দিনে...
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। এদিন অনুপস্থিত ছিলেন ৬৭৪...
ছবি সংগৃহীত
দেশের ৩ হাজার ৮৮৫ টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সিলেট শিক্ষাবোর্ডের অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলার ৬টি কেন্দ্রে ১২৮৬ জন পরিক্ষার্থীর মধ্যে ১২৭১ পরিক্ষার্থী বাংলা প্রথম পত্র, কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় অংশ করেছে। জৈন্তাপুরের ৬টি কেন্দ্রে ১৫ জন পরিক্ষার্থী অনুপস্থিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য সূত্রে জানাযায়, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ এ সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়,ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন , বাউরবাগ নর্থ স্কুল, জৈন্তাপুর বিয়াম ড. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ ও জাফলং ভ্যালিবোর্ডিং স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী ২৪২ জনের মধ্যে প্রথম পরিক্ষায় উপস্থিত পরিক্ষার্থী ২৩৯ জন অনুপস্থিত ৩ জন।
জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র- ২ এ জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সারীঘাট উচ্চ বিদ্যালয় ও রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী ২২৪ জনের মধ্যে উপস্থিত পরিক্ষার্থী ২২৩ জন অনুপস্থিত পরিক্ষার্থী ১ জন।
এম আহমেদ পাবলিক স্কুল কেন্দ্র- ৩ এ হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী ১৯৪ জনের মধ্যে উপস্থিত পরিক্ষার্থী ১৯১ জন অনুপস্থিত ৩ জন।
হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-৪ এ মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুল, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়, রমজান রুপজান বাগের খাল একাডেমি ও এম আহমেদ পাবলিক স্কুলের পরিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী ২৫১ জনের মধ্যে অনুপস্থিত পরিক্ষার্থী নেই।
জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজ কেন্দ্র- ৫ (ভোকেশনাল) এ জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজ, আমিনা হেলালী ট্যাকনিক্যাল ইন্সটিটিউট, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন, সারীঘাট উচ্চ বিদ্যালয় ও রমজান রুপজান বাগের খাল একাডেমি স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী ১৮৯ জনের মধ্যে মোট উপস্থিত ১৮৮ জন অনুপস্থিত পরিক্ষার্থী ১ জন।
জৈন্তাপুর দারুস সুন্নাহ জামেয়া ইসলামীয়া আলীম মাদ্রাসা কেন্দ্র- ৬ (দাখিল) এ কেন্দ্রের পরিক্ষা প্রতিস্থাপিত কেন্দ্র ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে চারিকাটা উচ্চ বিদ্যালয় ও কানাইঘাট উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী ১৮৯ জনের মধ্যে উপস্থিত পরিক্ষার্থী ১৮২ জন অনুপস্থিত পরিক্ষার্থী ৭ জন।
এদিকে সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার ৬ টি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর তদন্ত উসমান গণী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। পরিদর্শন শেষে পরিক্ষা কেন্দ্র সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন কর্মকর্তারা।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আজিজুল হক খোকন বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ছয়টি কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা /ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব গনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবোর্ডের পরীক্ষার রুটিনের ধারাবাহিকভাবে লিখিত পরীক্ষা আগামী ২০ মে পর্যন্ত ও ব্যাবহারিক পরিক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে।
এসএ/সিলেট