ভারতে অনুপ্রবেশের দায়ে হবিগঞ্জের ৪...
অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনীর পরশুরাম সীমান্তে চার বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশ্যে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন সাদ্দাম বাজার এলাকার মধু ডোলনা গ্রামের আকাশমনি গাছের বাগানে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা কৌশলে পালিয়ে যায়। পরে ওই বাগানে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ব্যাগের ভেতর থেকে তিনটি পোটলায় মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো নীল রঙের পলিথিনে প্যাকেট করা ছিল এবং খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধার করা গাঁজার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
এসএ/সিলেট