হবিগঞ্জের ৪৬ কেজি গাঁজাসহ যুবক...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মো....
ছবি সংগৃহীত
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, জিরা ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, বুধবার (২৮ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগতভাবে অবস্থান নিয়ে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহন করা ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।
এছাড়াও একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবির টহল দল। ট্রাকটির ভেতরে গো-খাদ্য ও বালুর নিচে বস্তাভর্তি অবস্থায় লুকিয়ে রাখা ভারতীয় বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
জব্দকৃত সকল ভারতীয় চোরাই পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
এসএ/সিলেট