ভোট দিয়ে ফলাফল নিয়ে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ আগামী নির্বাচন...
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে সোমবার দিন ও রোববার রাতে (২ ও ১ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এমরান আহমদ।
এছাড়া সোমবার দুপুরে গোলাপগঞ্জের বাঘায় নদীভাঙনের শিকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সুরমা ও কুশিয়ারার তীরে অবস্থিত। ফলে এই দুই উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সমস্যা নদীভাঙন। অনেকে নিঃস্ব হয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভালোবাসায় আমি বিজয়ী হয়ে আমি আগামী সংসদে গেলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবো ইনশা আল্লাহ।
অন্যান্য অনুষ্ঠানে তিনি বলেন- বিভিন্ন ক্ষেত্রে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সোনালী অতীত রয়েছে। এই দুই উপজেলার মানুষজন উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ-বিদেশে সরকারি-বেসরকারি সেক্টরে বড় বড় পদে আসীন হয়েছেন। কিন্তু গত ১৫-১৬ বছরের দুঃশ্বাসনকালে শিক্ষা-সংস্কৃতিতে ধস নামায় তা হারিয়ে যেতে বসেছে। তাই এই দুই উপজেলার ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করুন।
বাধায় নদীভাঙন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, সিলেট-৬ আসনের নির্বাচন কমিটির গোলাপগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দল কাদির সেলিম, যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান, লন্ডন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল ইসলাম, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সহ সভাপতি রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক আহাদুর কামরুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বছিতুর রহমান, সদস্য আবুল হাসনাত, হোসেন আহমদ, বাঘা ইউনিয়ন যুবদল নেতা জুমন আহমদ, কামরুল ইসলাম, সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম সুহেল, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কামিল আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ কাইয়ুম আহমদ, সাংগঠনিক সম্পাদক রুমাদ আহমদ, উপজেলা কৃষকদেলর যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন প্রমুখ।
এসএ/সিলেট