কানাইঘাটে পুলিশের অভিযানে একজন গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে কানাইঘাট থানাধীন লামা দলইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজান আহমদ কানাইঘাট উপজেলার লামা দলইকান্দি এলাকার লোকমান এর পুত্র।

পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম সাহেবের দিক নির্দেশনায় এসআই (নি.) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাতে কানাইঘাট থানাধীন লামা দলইকান্দি এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে নারী শিশু-৮৫০/২২ এর ওয়ারেন্টভ‚ক্ত মিজান আহমদকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে সোমবার যথাযথ আদালতে সোপর্দ করা হয়েছে।


এসএ/সিলেট