ভূমিকম্পে কাঁপল সিলেট

post-title

ছবি সংগৃহীত

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। 

ভূমিকম্প অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত। 

ভূমিকম্পে মাত্রা ও স্থায়ীত্ব কম হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি। তবে এবারের উৎপত্তিস্থল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত ডাউকি ফল্ট এলাকায়।

এরআগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।

এসএ/সিলেট