ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল আচরণের প্রত্যাশা করলেন মৌলভীবাজারের ডিসি

post-title

ছবি সংগৃহীত

নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গণমাধ্যমকমীদের সহযোগী চেয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদ্দুজ্জামান পাভেল ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল আচরণ করবেন এমনটা প্রত্যাশা করেছেন।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন এক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রতিটি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্র থেকে ভোট গণনা শেষে উপজেলায় আসবে। পরে উপজেলা থেকে যথারীতি জেলার কন্টোলরুমে ফলাফল আসবে। কন্টোলরুমে থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে।

প্রেসব্রিফিং উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মল বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, জেলা নির্বচন অফিসার গোলাম মোস্তফা বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা।
 

এসএ/সিলেট