কালো টাকার ছড়াছড়িসহ নানা অভিযোগ-শঙ্কা...
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোসহ নানা...
ছবি সংগৃহীত
পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের তরুণ নাফিজুল হক শাকিলের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে লন্ডনের সর্ববৃহৎ বেথনাল গ্রিন রাইডার গ্রুপসহ আরও দুটি রাইডার সংগঠন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বেথনাল গ্রিন রাইডার গ্রুপের পক্ষ থেকে ৬ লাখ ১০ হাজার ১৯৩ টাকা, বেথনাল গ্রিন এমসিডি রাইডার গ্রুপের পক্ষ থেকে ৪ লাখ ১২ হাজার টাকা এবং সারা লন্ডন’র ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা-মোট ১২ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা শাকিলের পরিবারের হাতে সহায়তা হিসেবে হস্তান্তর করা হয়। সংগঠনগুলোর পক্ষে হিলাল আহমদ, ইমরান আহমদ, হাবিব আহমদ ও জাহেদ আহমদ বুলবুল এই অর্থ শাকিলের ছোট ভাই হাসানুল হক কামরান ও বোনের জামাই ইমাদুর রহমানের হাতে তুলে দেন। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি লন্ডনের কমার্শিয়াল রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা নাফিজুল হক শাকিল। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে দেশে অবস্থানরত শাকিলের বাবা ফজলুল হক স্ট্রোক করেন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।
বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় প্রবাসী কমিউনিটিসহ সর্বত্র নেমে আসে শোকের ছায়া। শাকিলের পরিবারের এই দুঃসময়ে প্রবাসী বাংলাদেশিদের মানবিক ও সহমর্মিতাপূর্ণ উদ্যোগ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
শাকিলের পরিবারের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সংগঠনসহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এসএ/সিলেট