বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল-নোহার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বন্ধুও।

নিহত বাধন আহমেদ বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তি বাধন আহমেদের বন্ধু মাহিন এবং সে মোটরসাইকেলের অপরযাত্রী ছিলেন।

সোমবার (২ ফ্রেব্রুয়ারি) আনুমানিক সকাল সাতটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলের সঙ্গে নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হয়ে পরে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএ/সিলেট