কোম্পানীগঞ্জে বিদেশী মদসহ তিন...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জুগিরগাও এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা। এ সময় তাদের কাছ...
ছবি সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১১টার থেকে রাতভর উপজেলার ব্রাহ্মণগ্রাম গ্রামে ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে।
অভিযানকালে বসতবাড়ি তল্লাশি করে একটি দুইনলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি বর্শা, একটি হকি স্টিক, একটি পিস্তল কভার, তিনটি পাসপোর্ট এবং একটি বুলেটগ্রুফ জ্যাকেট (SWAT) উদ্ধার করা হয়। এসময় পীর মজনু মিয়ার ছেলে অভিযানে যুবলীগ নেতা কিবরিয়া ও ছাত্রলীগ নেতা নজরুল মিয়াকে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত এসব সামগ্রী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্থান্তর করা হয়েছে। তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট