কানাইঘাটে প্রশাসনের অভিযানে...
কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া লোভারমুখ নামক স্থানে সুরমা নদীর উপর দিয়ে যান চলাচালের জন্য অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (৩...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জুগিরগাও এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৮০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের জুগিরগাও এলকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের নাঈম উদ্দিনের পুত্র ওয়ারিস আহমেদ, আহাদ আলীর পুত্র জয়নাল আবেদীন ও আব্দুর রবের পুত্র সোহেল আহমদ।
র্যাব-৯ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে র্যাবের টহল টিম কোম্পানীগঞ্জের বাগজুর এলাকায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, কিছু ব্যক্তি সীমান্ত এলাকা থেকে অটোরিক্শা সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে সিলেট সদরের দিকে আসছেন। তখন তারা জুগিরগাও কাচা রাস্তার ওপর চেকপোস্ট বসান। পরে একটি অটোরিক্শা সিএনজি আটককালে সন্দেহজনক গতিবিধির কারণে তিনজন ব্যক্তিকে আটক করা হয় এবং বিদেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা স্থানীয়ভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত। পরবর্তীতে আটক তিন ব্যক্তিকে উদ্ধার আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-৯।
এসএ/সিলেট