দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০ দশমিক ২ ডিগ্রি

post-title

ছবি সংগৃহীত

গত কয়েক দিন ধরে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। এতে এ অঞ্চলের মানুষের শীতে কাপছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা থাকায় শীত কম অনুভূত হচ্ছে। পাহাড়বেষ্টিত এ চা শিল্পাঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

এসএ/সিলেট