মৌলভীবাজারে নির্বাচনি আইনশৃঙ্খলা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মৌলভীবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ছবি সংগৃহীত
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় পৃথক অভিযান চালিয়ে ৯টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। বুধবার (২৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার মাধবপুর -পাত্রখোলা রোডের পেচারপুল ব্রিজের পাশের একটি ঝোপ থেকে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
অপর এক অভিযানে ওইদিন রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল-মৌলভীবাজার রাস্তা সংলগ্ন একটি ভিটায় অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে আরও ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। দুটি ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসএ/সিলেট