নগরীতে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত,...
নগরীর একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) তামাবিল বিওপির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা আটক হওয়া মুখলেছুর রহমান সুমনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।
জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক নেতা মোখলেছুর রহমান সুমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর দমন পীড়নসহ নানা অভিযোগে অভিযুক্ত পলাতক আসামী। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট