সিলেট বিজিবি সিনেমাহলে চলছে পিন্স
গতবছর তান্ডব ছবির সাফল্যের পর এই ঈদে সুপারস্টার শাকিব খানের মুক্তি পেয়েছে প্রিন্স ওয়ান্স আপআন এ টাইম ইন ঢাকা ছবি।পরিচালকআবু হায়াত মাহমুদ প্রযোজক শিরিন...
ছবি সংগৃহীত
ভারতের অভিনেত্রী ও বর্তমান সংসদ সদস্য কঙ্গনা রানাউত ফের শিরোনামে এলেন রাজনীতি নিয়ে তার বিস্ফোরক মন্তব্যের কারণে। মাণ্ডি কেন্দ্র থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের প্রথম বর্ষপূর্তি এখনো বাকি, এরই মধ্যে তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘রাজনীতি একটি দামি শখ।’
তার ভাষায়, ‘আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হন তাহলে আপনার জন্য রাজনীতি আর পেশা হিসাবে থাকবে না। আপনার সেক্ষেত্রে একটি চাকরিরও দরকার পড়বে পাশাপাশি। আপনি যদি একজন সৎ মানুষ হন তাহলে তো আপনাকে অবশ্যই একটি চাকরি খুঁজতেই হবে রাজনীতি করার পাশাপাশি।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি করে যা উপার্জন হয় তাতে জীবনধারণ করা ভীষণই কঠিন। একজন সংসদ সদস্য যে বেতন পান তাতে তার সঠিক জীবনযাপনে অনেক সমস্যা আসবেই। আসতে বাধ্য।’
সাংসদ হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে কঙ্গনা জানান, ‘এই দেশে একজন সংসদ সদস্যকে বেতন দেওয়া হয় তার থেকে বাড়ির সহকারীদের বেতন দেওয়ার পর ৫০ থেকে ৬০ হাজার টাকা মতো হাতে থাকে। এরপর সেই টাকায় কেন্দ্রের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে গেলেও অনেক খরচ পড়ে। কারণ সেসব জায়গা অনেকটা দূরে। কোনো কোনো জায়গা তো প্রত্যন্ত অঞ্চলে। তাই রাজনীতি করার পাশাপাশি আপনাকে কোনো না কোনো পেশায় যুক্ত থাকতে হবে। যেমন বহু সাংসদ রয়েছেন যারা আইনজীবি বা যাদের কোনো ব্যবসা রয়েছে।’
এর আগেও এক পডকাস্ট সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন কঙ্গনা। তিনি বলেছিলেন, ‘আমি বেশ বুঝতে পারছি, রাজনীতি একেবারে অন্যরকম একটা কাজ। মূলত সমাজসেবা করা। একেবারেই বলব না- আমি এটা উপভোগ করছি। অতীত অভিজ্ঞতাও নেই। তাই আমি কোনোদিন মানুষের সেবা করব বলে ভাবিনি।’
তার এই মন্তব্য ঘিরে অনেকেই মনে করছেন, মাত্র এক বছরের মধ্যেই রাজনীতিকে ঘিরে মনোভাব বদলেছেন অভিনেত্রী-রাজনীতিক কঙ্গনা রানাউত।
এসএ/সিলেট
গতবছর তান্ডব ছবির সাফল্যের পর এই ঈদে সুপারস্টার শাকিব খানের মুক্তি পেয়েছে প্রিন্স ওয়ান্স আপআন এ টাইম ইন ঢাকা ছবি।পরিচালকআবু হায়াত মাহমুদ প্রযোজক শিরিন...
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচার...
বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। ধর্মেন্দ্র এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যার সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি...
থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুক্রবার (২১ নভেম্বর) সকালে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল পর্ব, যেখানে চূড়ান্ত পর্বে সেরার খেতাব জেতেন ফাতিমা বশ। এরপর থেকেই...
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী এখন অনেকটাই সিনেমা থেকে দূরে আছেন। এখন আর আগের মতো সিনেমায় দেখা যায় না এ স্টাইলিস্ট আইকন অভিনেত্রীকে। তবে সিনেমায় দেখা না গেলেও...