শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ...
শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (১৮ মে) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে...
ছবি সংগৃহিত
নরসিংদীর মনোহরদী থেকে অপহৃত সুনামগঞ্জের এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণের অভিযোগে মো. বাহাদুর ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা। গ্রেপ্তার অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ১৩ জুন সকাল ৭টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও গ্রামের ওই কিশোরী তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়ক থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগীরা।
ঘটনার পর পরিবার মামলা করলে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জুন) রাত আড়াইটার দিকে মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজি নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
র্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃতকে ও আসামিকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (১৮ মে) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে...
ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিশেষ করে...
দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রপাতের পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে...