হবিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত...
হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত...
কালনী-কুশিয়ারার পানি বিপৎসীমার উপরে
ছবি সংগৃহীত
হবিগঞ্জে খোয়াই নদীতে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে শহরতলীর জালালাবাদে নদীর বাঁধে হঠাৎ ভাঙন দেখা দেয়। ফলে প্রবল বেগে নদীর পানি জালালাবাদসহ আশপাশের এলাকায় প্রবেশ করছে।
এদিকেম সকাল থেকেই খোয়াই, কুশিয়ারা, কালনী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বেলা ১টার দিকে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে। খুব দ্রুতই পানি নিচে নেমে যাবে।
তিনি আরও বলেন, আসলে শহরের গরুর বাজারের পরের অংশটিকে আমরা বলি ফসল রক্ষা বাঁধ। যদি বর্ষা মৌসুমে এসব বাঁধ না ভাঙে তবে শহর রক্ষা বাঁধের দুর্বল অংশ ভেঙে পানি শহরে প্রবেশ করতে পারে। তাই শহরকে রক্ষার স্বার্থেই আসলে এসব অংশের ভাঙন দিনে পানি ছাড়তে হয়। তা ছাড়া এখন আসলে হাওরে পানি প্রয়োজনও। নদীর পানিতো ভাটিতে হাওরে প্রবেশ করবে এটিই স্বাভাবিক। এসব ভাঙন আবার ফসল রক্ষার জন্য বর্ষার পর সংস্কার করা হবে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যে জানা গেছে, দুদিনের টানা বর্ষন এবং উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার সকাল থেকে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপরে চলে যায়।
দুপুর ১২টায় নদীর চুনারুঘট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১০৫ সে.মি., এবং শহরের মাছুলিয়া পয়েন্টে ৯৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। কুশিয়ারা নদীর পানি বানিয়াচং উপজেলার মার্কুলী পয়েন্টে ২৫ সে.মি. এবং কালনী নদীর পানি আজমিরীগঞ্জ পয়েন্টে ৩৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ১টার পর থেকে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্ত পয়েন্টে কমতে শুরু করেছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত...
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষ...
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা...
হবিগঞ্জ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরা চালান জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জব্দকৃত চোরা...
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার...