সোবহানীঘাটে পুলিশের অভিযান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফিয়ান গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহ-সভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে নগরের সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি কোতোয়ালী মডেল থানার এফআইআর নম্বর ১৫। গত ৬ নভেম্বর দায়ের করা এ মামলার জিআর নম্বর ৫৩৪।

গ্রেফতার সুফিয়ান আহমেদ পান্না (৪৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর সরকার বাড়ির মৃত আশ্রাফ আলী সরকার ও রাশিদা বেগমের ছেলে। তার বর্তমান ঠিকানা নগরের সোবহানীঘাট এলাকার ২৭ নম্বর মৌবন আবাসিক এলাকা।

এদিকে, সিডিএমএস (CDMS) পর্যালোচনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের দুটি মামলা এবং দ্রুত বিচার আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট