জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

post-title

ছবি সংগৃহিত

প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল পরীক্ষায় ‘আনফিট’ ব্যক্তিকে কোনো রিক্রুটিং এজেন্সি ‘ফিট’ দেখিয়ে পাঠালে এবং বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের কল্যাণে আরও কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আইনি সহায়তা নিশ্চিত করতে ল ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, মেডিকেল পরীক্ষায় ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সিলেটের পর্যটন স্পটগুলোকে কেন্দ্র করে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

এসএ/সিলেট