সিলেটে বিজয় দিবস উদযাপনে সব...
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...
১৪ ও ১৬ ডিসেম্বর উদযাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি
ছবি সংগৃহীত
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভায় দিবস দুটি পালনে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে জাতীয় চেতনা ও মর্যাদার সঙ্গে দিবস দুটি উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিজয় দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি আঞ্চলিক পত্রিকাগুলোতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রকাশের ব্যবস্থা করতে হবে।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন থাকবে। তিন দিনব্যাপী বিজয়মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হবে। এ ছাড়া শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জেলার বিভিন্ন উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহ করা প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগও নেওয়া হবে।
এ ছাড়া বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, সরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, ভবঘুরে ও পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র এবং শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজসজ্জা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচিও গ্রহণ করা হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় শহীদ মিনার-সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা এবং সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার সঞ্চালনায় সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পদ কর্মকর্তা পদ্মাসন সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ খান, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে উচ্চক্ষমতার ৫০টি বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায়...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক, কম্বল, চা-পাতা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড...
মহানগরীর চার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর)...
সুরমা নদীর ওপর সিলেটের ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী...