মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সমাধান; পাইগাঁও-জালালীচর সংঘর্ষ নিরসনেও চলছে আলোচনা

ছাতকের চরমহল্লায় আল আমিনের ওপর হামলার ঘটনা নিষ্পত্তি

post-title

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানবিশ আইনজীবী আল আমিনের ওপর আশাকাচর পয়েন্টে হামলার ঘটনাটি স্থানীয় বিশিষ্ট মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে নিষ্পত্তি হয়েছে। সুষ্ঠু তদন্ত ও আলোচনার মাধ্যমে ঘটনার সমাধান হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টায় বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

এদিকে, জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রাম ও চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনাটিও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজকর্মী ও সচেতন ব্যক্তিরা পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় এ বিরোধেরও শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংঘাত-সহিংসতা পরিহার করে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

টিএ/ছাতক