মরমী কবি হাছন রাজা স্মরণে...
মরমী কবি হাছন রাজাকে স্মরণ করে সিলেটে আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘হাছন উৎসব-২০২৬’। প্রতিবছরের ধারাবাহিকতায় নগরীর সারদা হলের সামনে...
১০ নভেম্বর শুরু, চলবে ২১ নভেম্বর পর্যন্ত
ছবি সংগৃহীত
সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করার প্রত্যয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘বইমেলা সিলেট ২০২৬’। আগামী ১০ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বইমেলার প্রস্তুতি ও সফল আয়োজনের লক্ষ্যে নগরীর জিন্দাবাজারে কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বইমেলা উদযাপন উপকমিটির সদস্য সচিব কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ।
এ ছাড়া বক্তব্য দেন বইমেলা উপকমিটির আহ্বায়ক নাহিদ আহমদ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউসের স্বত্বাধিকারী ও প্রকাশক মো. জসিম উদ্দিন, মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলআমিন, কবি ও সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, লেখক দেওয়ান আব্দুল্লাহ রাজা, কবি রোকসানা বেগম, কবি জসীম হাসান রাফী, কবি কামাল আহমদ, রাফী আহমেদ, কবি ও গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল এবং শাব্বির আহমদ প্রমুখ।
আয়োজকরা জানান, আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন এবং লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ।
অনুষ্ঠানে জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দের পাশাপাশি সিলেটের স্থানীয় লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত থাকবেন। বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা আরও জানান, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা। নতুন বইয়ের ঘ্রাণ, প্রিয় লেখকের সঙ্গে সাক্ষাৎ এবং সাহিত্য আড্ডায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করবে এ আয়োজন। মেলায় উপস্থিত থাকার জন্য সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।
এসএ/সিলেট
মরমী কবি হাছন রাজাকে স্মরণ করে সিলেটে আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘হাছন উৎসব-২০২৬’। প্রতিবছরের ধারাবাহিকতায় নগরীর সারদা হলের সামনে...
সিলেটে আয়োজন করা হচ্ছে মরমী কবি হাছন রাজা স্মরণে হাছন উৎসব-২০২৬। প্রতিবছরের ন্যায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুইদিনব্যাপী নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রিজের...
সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আবদুল্লাহ মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন...
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও...
দেশের বরেণ্য ও বিশিষ্ট কবি অনুবাদক গীতিকার, ছাড়কার বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর শনিবার।...