'থিংক বাংলাদেশ’ স্লোগানে ডিসেম্বরে...
মুহাম্মদ হাফিজুর রহমান ,প্যারিস (ফ্রান্স ) প্রতিনিধি: "থিংক বাংলাদেশ’ (Think Bangladesh) স্লোগান নিয়ে বিশ্বের ৫০টির বেশি দেশের এক হাজার প্রবাসী বাংলাদেশি পেশাজীবীকে...
সংগৃহিত
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুল। আগামী এক/দুদিনের মধ্যে তার শরীরে মাইনর অস্ত্রোপচার হবে। এজন্য তিনি জন্মভূমি কানাইঘাটসহ দেশবাসীর কাছে চেয়েছেন। শনিবার (৭ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
সম্প্রতি শারীরিক সমস্যা নিয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন।
ড. জাকী মোস্তফা টুটুল প্রবাসে থাকলেও দেশের মানুষের মাঝে কল্যাণে কাজ করে যাচ্ছেন। গত কয়েক বছর ধরে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। গ্রামের স্বল্প আয়ের মানুষের খুবই আপনজন কমিউনিটি এই নেতা।
ড. জাকী মোস্তফা টুটুল জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ে কানাইঘাট উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর সিলেট জেলা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিল। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম ছিল। তিনি সিলেটের একটি কলেজেও কিছুদিন শিক্ষকতা করেন। এরপর নব্বই দশকের শেষের দিকে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি দেন। সেখানেও তিনি দল গঠনে নিজেকে সম্পৃক্ত করেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া সামাজিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও সংস্থায় তার সক্রিয় ভূমিকা রয়েছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইন ইউকে-এর প্রধান উপদেষ্টা ও রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারস (চ্যাথাম হাউস) ইউকে’র সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাওছার আহমদ
মুহাম্মদ হাফিজুর রহমান ,প্যারিস (ফ্রান্স ) প্রতিনিধি: "থিংক বাংলাদেশ’ (Think Bangladesh) স্লোগান নিয়ে বিশ্বের ৫০টির বেশি দেশের এক হাজার প্রবাসী বাংলাদেশি পেশাজীবীকে...
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) হুতিদের...
শাহজাহান সেলিম বুলবুল , কানাডা : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার...
মোহাম্মদ হাফিজুর রহমান, প্যারিস (ফ্রান্স) থেকে:: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, চট্টগ্রামের কৃতী সন্তান মরহুম শরিফ আল মোমিনের স্মরণে...