এপেক্স ক্লাব অব গ্রীন হিলস...
আন্তর্জাতিক সেবা দানকারী প্রতিষ্ঠান এপেক্স বাংলাদেশের জেলা ৪ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর বার্ষিক সাধারণ সভা ও প্রবাসী এপেক্স বাংলাদেশের জেলা ৪...
ডেস্ক
আন্তর্জাতিক সেবা দানকারী প্রতিষ্ঠান এপেক্স বাংলাদেশের জেলা ৪ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর বার্ষিক সাধারণ সভা ও প্রবাসী এপেক্স বাংলাদেশের জেলা ৪ এর অতীত গর্ভনর এপে: শাহ মোঃ আহাদ আলী লিটনের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ ঘটিকায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায়
সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস ২০২৬ বর্ষের সভাপতি এপে: এড.শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে: আক্তার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ গভর্নর এপে: সিরাজুল ইসলাম, সদ্য অতীত জেলা-৪ গভর্নর এপে: এড. জয়ন্ত চন্দ্র ধর, লাইফ মেম্বার এড. এপে: আব্দুর রহমান, এপে: ছয়ফুল করিম চৌধুরী, এপে: অনিয়াম আর.কে. সিনহা, অতীত জেলা-৪ গভর্নর এপে: আহমেদ জাকারিয়া, এপে: মো: সাহেদুর রহমান শাহেদ, এপে: এড.জালাল উদ্দীন, এপে: এড.আবদুল খালিক।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর ২০২৭ বর্ষের জন্য এপে: সাংবাদিক জহিরুল ইসলাম মিশুকে প্রেসিডেন্ট ও এপে: জাহেদুর আলম রাফিকে সেক্রেটারী নির্বাচন করে ১১সদস্য নতুন বোর্ড গঠন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আর্ত মানবতার সেবায় এপেক্স এর সেবার পরিধি আরো বিস্তৃতি ঘটানোর উপর আলোকপাত করা হয়।এসময় বক্তারা বলেন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা এবং মানবিকতার আজ বড় অভাব দেখা যায়। এমন একটি সময়ে সার্ভিস ক্লাবগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ক্যাম্প কিংবা সামাজিক সচেতনতা বৃদ্ধি—প্রতিটি ক্ষেত্রেই এপেক্স এর সদস্যরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। এটি কেবল অন্যকে সাহায্য করাই নয়, বরং নিজের ভেতরকার সুপ্ত নেতৃত্ব ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানোরও একটি শ্রেষ্ঠ মাধ্যম।
এতে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল অফিশিয়াল এপে: মুস্তাফিজুর রহমান, জেলা-৪ সেক্রেটারী এপে: জুবায়ের সোহেল, এপেক্স ক্লাব অব শাপরান সিটির অতিত সভাপতি এপে: ময়নুল ইসলাম খান শায়খ, এপে: মাহবুবুর রহমান এরশাদ, ফেঞ্চুগঞ্জ ক্লাবের অতীত সভাপতি এপে: এহতেনান আহমদ খানসহ এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর বিপুল সংখ্যক এপক্সীয়ানবৃন্দ।
জুয়ে/সিলেট
আন্তর্জাতিক সেবা দানকারী প্রতিষ্ঠান এপেক্স বাংলাদেশের জেলা ৪ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর বার্ষিক সাধারণ সভা ও প্রবাসী এপেক্স বাংলাদেশের জেলা ৪...
সংসদীয় এলাকা পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...
সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে একটি আধুনিক ‘ডেন্টাল হাব’ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথা...
জকিগঞ্জে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে প্রধান ডাইকের প্রায় ২০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আশপাশের শতশত বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। ডাইক ভেঙে...
দক্ষিণ সুরমায় নিজ বাসা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকাপ্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার...