সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে...
দেশের অগ্রগতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল...
ছবি সংগৃহিত
দেশের অগ্রগতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বিভেদ ভুলে সবাইকে একযোগে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
শুক্রবার নগরীর তেলীরাইয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনকল্যাণ যুব সংঘের উপদেষ্টা প্রদীপ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক ডা. নিখিল মালাকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ এবং দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দিপংকর দাস।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ এবং দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এসএ/সিলেট
দেশের অগ্রগতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে...
একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই ডাক্তার হওয়া সার্থক হবে বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা....
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ লাখ ১২ হাজার টাকা সিজারমূল্যের ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯...
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের চারবারের নির্বাচিত...